পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা প্রতিনিধি
অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, পরিমাপে কারচুপি, ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে কুমিল্লার চান্দিনায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২২ নভেম্বর) উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স আরএনআর (RNR) সিএনজি ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আরএনআর সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল এবং গ্রাহকদের পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে প্রতি পাঁচ লিটার জ্বালানিতে ১৫০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের ডিভাইস পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার জন্য নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ২০ হাজার টাকা এবং মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
- চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ
- ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব
- রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন