ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল
- মো. জমির আলী প্রতিনিধি
- প্রকাশ: ২২ জুন, ২০২৬ ১৯:৩৫ পি এম
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুন) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. মোস্তাক আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাহারীয়ার আক্তার।
বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক জনাব মো. সরওয়ার জাহান ভূঁঞা দোলন।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মোজাহিদ চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব মাহাবুবুর আলম চপল, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শাহ জাহান ও অভিভাবক প্রতিনিধি পলাশী রহমান।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক, প্রভাষক মো. আবদুল হালিম। আহ্বায়ক ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক, মাওলানা মো. আমিন আহমেদ মিয়াজী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম।
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন- আজকের দিনটি আমাদের সবার জন্যই অত্যন্ত আবেগঘন এবং তাৎপর্যপূর্ণ। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে তোমাদের নতুন জীবনের হাতছানি। তোমরা বিগত দুটি বছর এই ক্যাম্পাসে পার করেছ। আজ তোমরা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত দোরগোড়ায়। এইচএসসি পরীক্ষা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং তোমাদের ভবিষ্যৎ গড়ার এবং উচ্চ শিক্ষার মূল প্রবেশদ্বার। মিলাদ ও দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর দরবারে তোমাদের এই দীর্ঘ পরিশ্রমের সফলতার জন্য প্রার্থনা করা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি ও প্রবেশপত্র বিতরণ করা হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান