শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত

    ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত

    চট্টগ্রাম  সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের মধ্য দিয়ে শান্ত ক্যাম্পাসগুলো আবারও অশান্ত হওয়ার পদধ্বনি শোনা যাচ্ছে। ফিরেছে রাম দা, হেলমেট, চাইনিজ কুড়াল ও হাতুড়ি। যা দেশের জন্য নতুন অশনিসংকেত।

     অতীতে এসব জিনিসের শিকার হতেন এই দুই সংগঠনের নেতাকর্মীরা।

     রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা একে অপরের প্রধান প্রতিপক্ষ। তবে মঙ্গলবারও দেখা গেল আগের সরকারের ব্যবহৃত যন্ত্রপাতিগুলো। সম্ভবত কুপিয়ে একজন ছাত্রের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ নৃসংসতার জন্য তথ্য-প্রমাণ ছাড়া কাউকে এককভাবে দায়ী করবো না। সেটা তদন্ত সাপেক্ষ। 

     আমি মনে করি একটি নতুন সরকারের দুই মাসের মাথায় সাবেক মিত্র দুইটি ছাত্র সংগঠনের এমন পাল্টাপাল্টি মহড়া রাষ্ট্রের জন্য ভালো খবর নয়। কারণ দুটোই জুলাইয়ের পক্ষের শক্তি।

     

     ক্যাম্পাস অস্থিতিশীল হলে সরকার খুব স্বস্থিতে থাকবে, সেটা ভাবার কোনও কারণ নেই। এতে করে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তাই নিজেদের মধ্যে দ্বিমত থাকলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা টেনে আনা সমীচীন নয়। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে ছাত্রদলকেই সবচেয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া জরুরি।

    মহসীন কবির 

    লেখক ও সাংবাদিক 


    add