ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৮ মার্চ, ২০২৬ ১৫:০৫ পি এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতি ছাত্র ও গবেষক মাকছুদ ইকবাল এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। তিনি “আল-বুরহান ফি উলূমিল কুরআন ও আল-ইতকান ফি উলূমিল কুরআন: একটি তুলনামূলক পর্যালোচনা” শীর্ষক গবেষণার মাধ্যমে এ ডিগ্রি লাভ করেন।
তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের ২৬৩তম একাডেমিক কাউন্সিল সভার ১১তম প্রস্তাবের সুপারিশের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ২৭২তম সিন্ডিকেট সভায় তার এম.ফিল ডিগ্রি অনুমোদন দেওয়া হয়।
মাকছুদ ইকবাল এর আগে একই বিভাগ থেকে ২০১৬ সালে বিটিআইএস (অনার্স) এবং ২০১৭ সালে এমটিআইএস (মাস্টার্স) পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া তিনি উভয় পরীক্ষায় ফ্যাকাল্টি ফার্স্ট হন।
অনার্সে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন এবং মাস্টার্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য মনোনীত হন।
শিক্ষাজীবনের শুরুতে তিনি ২০১০ সালে ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ এবং ট্যালেন্টপুল স্কলারশিপ অর্জন করেন। পরবর্তীতে ২০১২ সালে দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় গোল্ডেন A+ সহ ট্যালেন্টপুল স্কলারশিপ লাভ করেন। এছাড়া কুমিল্লার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা থেকে হাদিস বিভাগে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রি সম্পন্ন করেন।
উল্লেখ্য, তার গবেষণাকর্মের অংশ হিসেবে ইতোমধ্যে স্বীকৃত জার্নালে দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
- গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি
- বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু