স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাক্কুকে চ্যালেঞ্জ করেছেন স্ত্রী টিকলি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর তেলিকোনা শিশু পার্কে এক উঠান বৈঠকে আশি শতাংশ ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে চ্যালেঞ্জ দেন টিকলি। দুই ঘণ্টা পর স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সাবেক মেয়র মনিরুল হক।
সভায় অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা মহানগর মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিয়া ইসলাম সোনিয়া। সভাপতিত্ব করেন সহ-সভাপতি মাসুদা বেগম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ কবির হোসেন মজুমদার।
নগরীর তেলিকোনা শিশু পার্কে অতিথির বক্তব্যে আফরোজা জেসমিন টিকলি বলেন, মনির ভাই (মনিরুল হক চৌধুরী) বট গাছ। তিনি সাক্কুর মতো নেতা তৈরি করেছেন। এমন বহু নেতা তৈরি করেছেন। তিনি আমাদের ছায়া দিয়ে রেখেছেন। আজ আমি সাক্কুকে চ্যালেঞ্জ করলাম। কুমিল্লা-০৬ আসনে যে পরিমাণ ভোট কাস্টিং হবে, তার আশি শতাংশ ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে হবে। আমি জানি, সাক্কু তা পারবে। এ সময় স্বামীকে দাঁড়ানোর অনুরোধ করেন টিকলি।
একই দিনে সন্ধ্যায় বাখরাবাদ এলাকার নারী উন্নয়ন বিষয়ক সভায় মনিরুল হক সাক্কু স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি বলেন, মনির ভাই ৩৩ পেয়ে কোন রকম টেনেটুলে পাশ করবে না। তিনি ৮০ ভাগ ভোট পেয়ে পাশ করবেন। আমি কথা দিলাম। আমরা এমন একজন নেতা পেয়েছি, যার মধ্যে কোন হিংসা নাই। গ্রুপিং নাই।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান