বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • খেজুর গাছ হলো মরুভূমির, এটা আবার ধান হয় কিভাবে

    খেজুর গাছ হলো মরুভূমির, এটা আবার ধান হয় কিভাবে
    ছবি সংগ্রহীত

    প্রার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার দিনক্ষণ এখনো আসেনি। প্রতীক বরাদ্দ পাননি কোনো প্রার্থী। তবুও সরগরম ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের ভোটের মাঠ। বিশেষ করে মার্কা নিয়ে দুই প্রার্থীর ‘বাহাস’ ভোটের মাঠকে আরো চাঙ্গা করে তুলেছে।

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মার্কা খেজুর গাছ নিয়ে তিনি ভোটে লড়বেন। আসনটির আলোচিত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কার হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্বতন্ত্র হিসেবে লড়বেন।

    তিনি ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন।
    মূলত এই দুই প্রার্থীর মধ্যে প্রতীক নিয়ে চলছে ‘বাহাস’। জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীককেই ধানের শীষ বলে উল্লেখ করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি খেজুর গাছকে ধানের শীষ ভেবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ আহ্বানের পর পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেছেন, ‘খেজুর গাছ হলো মরুভূমির, এটা আবার ধান হয় কিভাবে।

    আর ধান তো হলো আমাদের প্রাণ।’
    ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ একাধিক আয়োজনে জুনায়েদ আল হাবীব বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এমপি হব ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান। ধানের মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন। আমি পাস করলে বিএনপি পাস।’

    এ কথার পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেন, ‘এলাকার মানুষের আশা ছিল দলীয় প্রার্থী দিবে।

    এখন প্রার্থী ভাড়া করে আনতে হলো। আর এখন শুনতে হয় খেজুর গাছই নাকি ধান। খেজুর গাছ আবার ধান হয় কিভাবে। ধান হলো আমাদের প্রাণ। আমি যদি কই হাঁসই হইলো বাঘ, তাইলে কি হইব? হাঁস হইলো হাঁস। বাঘ হইলো বাঘ।’


    add