এখানে সব শিবির,ধানমন্ডি ৩২ এর ঘটনায় যা বললেন ডিসি মাসুদ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫ ০০:৫০ এএম
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
এই বিষয়ে কালবেলাকে সাক্ষাৎকার দিয়েছেন ডিসি মাসুদ।
মাসুদ বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কারা বেশি অবস্থান নিয়েছে। আমি তখন বলেছি, এখানে শিবির আছে। উৎসুক জনতা ভিড় করছে, এখানে আরও ফোর্স লাগবে। আমি তো মিডিয়াকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেইনি। এটা আমার আর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আলাপ।’
ডিসি মাসুদ আরও বলেন, ‘আমি নেগিটিভ কিছুই বলিনি। এখানে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভ আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু একটি গোষ্ঠী বিষয়টিকে অন্যদিকে ড্রাইভার্ট করার চেষ্টা করছে। আমরা সর্বদা চেষ্টা করছি, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমরা তো কারও পক্ষ নিয়ে কাজ করি না। ঢাকায় তো আরও আন্দোলন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করেছি, শান্তভাবে সেটি মোকাবিলা করার।’
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
- গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি
- বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু