বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

    মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী
    ছবি সংগ্রহীত

    ডেস্ক রিপোর্ট।। 

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামী শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

    সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি নিজেই মামলাটি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর কয়েকজন সদস্য।

    তিনি অভিযোগে করেন, তার একটি ছবিকে বিকৃত করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি ঘটিয়েছে এবং মানসিকভাবে কষ্ট দিয়েছে।

    এজহারে তিনি উল্লেখ করেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। ২ নভেম্বর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আমি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখিত ঘটনা দেখতে পাই। এভাবে ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। উক্ত ঘটনার বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এবং আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হইল।

    অতএব, উক্ত বিবাদীগণের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।


    add