বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • লালমাই থানায় কর্মরত কনস্টেবল জনাব রিয়াজ উদ্দিনের মৃত্যুতে জেলা পুলিশ কুমিল্লার শোক প্রকাশ

    লালমাই  থানায় কর্মরত কনস্টেবল জনাব রিয়াজ উদ্দিনের মৃত্যুতে  জেলা পুলিশ কুমিল্লার  শোক প্রকাশ
    ছবি সংগ্রহীত

    নিজস্ব প্রতিবেদক।। 

    কুমিল্লা জেলার লালামাই  থানায় কর্মরত  কনস্টেবল জনাব রিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন  কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় । আজ ১৪ সেপ্টেম্বর এক শোকবার্তায় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    মরহুম  কনস্টেবল জনাব রিয়াজ উদ্দিনের (১৩ সেপ্টেম্বর  ২০২৫ খ্রি.) রাত আনুমানিক সাড়ে ১০  ঘটিকায় তার পিতার অসুস্থতার খবর শুনে সে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেয়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি রওয়ানা হলে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে সজোরে ধাক্কায় মুখমণ্ডল সহ থুতনিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হন পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি ২০১৩ সালের মার্চ মাসে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করে কর্তব্যপরায়ণ, সৎ ও নিষ্ঠাবান, পেশাগত জীবনে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী , এক ছেলে  এক কন্যা সন্তান রেখে গেছেন।


    add