দীঘি বাদ, কপাল খুলল প্রভার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:০৯ এএম
আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছে ‘দেনা-পাওনা’। সেই সিনেমার শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করা হচ্ছে না তার। এর পরিবর্তে নেওয়া হয়েছে অভিনেত্রী প্রভাকে।
দীঘির সিনেমায় সময় দিতে না পারার কারণ বলছেন নির্মাতা। এটাই কি সত্যি, নাকি কোন অদৃশ্য কারণে বাদ পড়লেন অভিনেত্রী। বারবার কেন সিনেমা থেকে বাদ পড়ছেন দীঘি, সেটাই সিনেমাপ্রেমী দর্শকদের মনে বারবার প্রশ্ন?
এই প্রথমবারের মতো নয়, এর আগেও অভিনেত্রীর সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় তাকে বাদ দেওয়া হয়েছিল, দাবি করেন দীঘি। পরে সেই সিনেমায় তার পরিবর্তে নেওয়া হয় তমা মির্জাকে। এ ছাড়া গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে। এবার বাদ পড়লেন ‘দেনা পাওনা’াসিনেমা থেকে।
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যম জানতে চাইলে কারণ হিসেবে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, 'দেনা-পাওনা' সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।
এদিকে ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারত্বের অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমায় বাদ পড়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফী।
এ প্রসঙ্গে ‘দেনা পাওনা’র পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি। এ নির্মাতা বলেন, প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা