দেশে প্রথমবারের মতো ‘গুগল পে’ চালু
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৪ জুন, ২০২৫ ১৩:১৫ পি এম
বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।
অনুষ্ঠানে জানানো হয়, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় সেবাটি চালু করছে সিটি ব্যাংক। গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাস গড়ছে তারা।
প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্য ব্যাংক যুক্ত হলে সেবার পরিসর আরও বিস্তৃত হবে।
গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে সহজ, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের দরকার হবে না।
এ সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যেকোনো দোকান বা রেস্তোরাঁয় শুধু ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে।
গুগল পে লেনদেনে কোনো ফি নেয় না এবং গ্রাহকের কার্ড তথ্যের পরিবর্তে একটি ‘টোকেন’ ব্যবহার করে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক