শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৫ মে, ২০২৫ ১৩:১০ পি এম
পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে রোববার (২৫ মে) এই নির্দেশ দেন আদালত।
ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল।এ সময়, বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না, তার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছেন আদালত।তদন্তকারীরা জানিয়েছেন, ‘২২৭টি মামলা হয়েছে, ২২৭জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’, ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে।
এর আগে, শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিলো।
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
- গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি
- বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু