টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে উপহার পেলো ৪২ শিশু কিশোর
পবিত্র মাহে রমজান মাসে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ১৩ শিশু-কিশোর পেলেন বাইসাইকেল উপহার। বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের নূর ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
গতকাল (২ মে) শুক্রবার জুমার নামাজের শেষে পাঁচকিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৩ শিশু কিশোরসহ মোট ৪২ জনকে পুরস্কৃত হয়। ৬ বছর থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোররা এ প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যান্য প্রতিযোগীদের মধ্যে পড়ার টেবিল পেয়েছেন ১১ জন, ডিনারসেট ১২ জন, বাকিদের মাঝে পাঞ্জাবি ও আল কোরআন কপি বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে ময়নামতি দারুসসুন্নাত আলিম মাদ্রাসার শিক্ষক পাঁচকিত্তা জামে মসজিদের খতিব ও ইসলামি চিন্তাবিদ মাওলানা ফারুক আহমেদ বলেন, এমন উদ্যোগ যে কোনো সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা ইসলামের সঠিক বার্তা পাবে ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। শিশুরা উত্তম চরিত্র অর্জনে পরিবারের পাশাপাশি সামাজিকভাবে উৎসাহ-উদ্দীপনা পাবে।
নূর ফাউন্ডেশনের তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসান ভূঁইয়া বলেন, শিশুরা যেন ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে ও আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যেই নূর ফাউন্ডেশনের উত্তম চরিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুর রশিদ, আব্দুল হক মেম্বার, আব্দুল মতিন, আব্দুর রব, নূর ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা সফিউল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়াসহ ফাউন্ডেশনের সকল সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান