ছাত্র শিবিরের কাউন্সিল 'পাতানো এবং নাটকপূর্ণ' বলে মন্তব্য করেছেন ছাত্রদল
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫ ১৮:৩৬ পি এম
ডেস্ক রিপোর্ট।। প্রায় ১৪ বছর পর মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিল 'পাতানো এবং নাটকপূর্ণ' বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি বলেন, কাউন্সিলে "কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।"
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মি. নাছির।

শিবিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় হয় আপনারা দেখেছেন।"
প্রায় ১৪ বছর পর মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।
শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল এবং ছাত্রশিবিরকে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান