রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত লোক।। বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

    বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত লোক।। বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০
    ছবি/সংগৃহীত

    সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠান বউভাতে অতিরিক্ত লোক আসায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মা ফিরোজা খাতুনসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন- বরের মা ফিরোজা খাতুন (৪৫), সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলামসহ (৪০) আরও ছয় জন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের মেয়ে আঁখি খাতুনের বিয়ে হয়।শনিবার বিকালে বরের বাড়িতে বউভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বরের বাবা নুরুল হক জানান, কনেপক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময় তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের সাত জনের মতো আহত হয়েছেন। বউভাতের অনুষ্ঠান পণ্ড করার জন্য কনে পক্ষকে দায়ী করেন তিনি।মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, অতিরিক্ত লোক আসেনি। কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন আমাদের ওপর আক্রমণ করে, এতে তাদের তিন জন আহত হয়েছে।উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান জানান, বউভাতের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


    add