দিনে-দুপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪ ১৯:৩৭ পি এম
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত যুবকের নাম তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, তাহসীনের সাথে একই এলাকার ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ। হাতে আসা একটি ছবিতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাহসীন। তার পাশেই একটি গুলির খোসা পড়ে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান