কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিদের বিক্ষোভের সংবাদ করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার সাংবাদিক বাহার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৫ মে, ২০২৫ ২৩:৩৩ পি এম
কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের অবরোধে সংবাদ সংগ্রহ করার সময় সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বাহার রায়হানের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দ্রুত তাকে চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক বাহারের ডানপায়ে তিনটি সেলাই লেগেছে। তার পায়ে অনেক রক্তক্ষরণ হয়েছে।
আহত সাংবাদিক বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের ছবি ফুটেজ সংগ্রহকালে মাথা ও শরীরের বিভিন্ন অংশে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলা এ সময় কোমরের নিচে ও উরুতে ছুরিকাঘাত করা হয়। একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দূর্বৃত্তরা সরে যায়। তবে তিনি হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেননি।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস
- নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
- অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
- শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ
- সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন
- বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার
- চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
- ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ