বাজারে এসেছে সাতক্ষীরার রসালো হিমসাগর
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৩ মে, ২০২৪ ১৪:৪৪ পি এম
বাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার রসালো হিমসাগর আম। জেলা প্রশাসনের সংগ্রহ ক্যালেন্ডার অনুযায়ী বুধবার থেকে আম পাড়া শুরু করেছেন চাষিরা। ইতোমধ্যে বাজার আমে সয়লাব। বুধবার (২২ মে) সাতক্ষীরা বড়বাজারে গোবিন্দভোগ ২,০০০ থেকে ২,৫০০ টাকা মণ আর গোপালভোগ ১,৫০০ থেকে ২,০০০ টাকা মণ বিক্রি হচ্ছিল। প্রথম দিন বাজারে আসায় হিমসাগরের দাম কিছুটা চড়া ছিল। সাতক্ষীরার এই বিখ্যাত আম মণপ্রতি বিক্রি হচ্ছে ২,৭০০ থেকে ৩,০০০-এর মধ্যে।
সংশ্লিষ্টরা বলছেন, আকার অনুযায়ী আমের দামদর করা হচ্ছে। যেসব আম আকারে বড় সেগুলোর দরও বেশি।বিক্রেতা আকিব হোসেন বলেন, “এবার ১৫ লাখ টাকার বাগান কিনেছি। গত কয়েক বছরের তুলনায় এবার ফলন কম হয়েছে। তবুও আশা করছি, বিক্রি করে লাভবান হতে পারব।”তিনি আরও বলেন, “এবার কিছু গাছে ফলন অনেক ভালো হয়েছে। আবার যেগুলোতে হয়নি, সেগুলোতে একেবারেই হয়নি।” ফলন কম হওয়ার কারণে হিসেবে এই ব্যবসায়ী বলেন, “এ বছর প্রচুর গরম পড়েছে। ফলে আম গাছ থেকে ঝরে গেছে। মুকুল আসা থেতে শুরু করে আম পাড়া পর্যন্ত একই মাত্রায় গরম ছিল। সে কারণে ফলন অনেক কম।” সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন। সদর উপজেলায় ১,২৩৫ হেক্টর, কলারোয়ায় ৬৫৮ হেক্টর, তালায় ৭১৫ হেক্টর, দেবহাটায় ৩৮০ হেক্টর, কালিগঞ্জে ৮২৫ হেক্টর, আশাশুনিতে ১৪৫ হেক্টর ও শ্যামনগরের ১৬০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। সব মিলিয়ে ৪,১১৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে।জেলায় সরকারি তালিকাভুক্ত আমবাগানের সংখ্যা ৫,২৯৯টি। তালিকাভুক্ত চাষি আছেন ১৩,১০০ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, “বুধবার থেকে সাতক্ষীরায় হিমসগার আম সংগ্রহ শুরু হয়েছে। এর আগে ৯ মে থেকে স্থানীয় কয়েকটি জাতের আম সংগ্রহ শুরু হয়। পর্যায়ক্রমে ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রপালি সংগ্রহ শুরু হবে।”
তিনি বলেন, “মনে রাখতে হবে গাছের সব আম একসঙ্গে পাকে না।”রং আসার আগে আম না পাড়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এই কৃষি কর্মকর্তা।
সূত্র: ঢাকা ট্রিবিউন
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক