মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
  • কু‌মিল্লায় নকল চিপস কারখানার সন্ধান!

    কু‌মিল্লায় নকল চিপস কারখানার সন্ধান!
    ছবি- কুমিল্লা মেইল

    জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের কু‌মিল্লা জেলা কার্যাল‌য় এবং বিএসটিআই’র যৌথ উ‌দ্যোগে আদর্শ সদর উপ‌জেলার আড়াইওড়া এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান চালানো হয়। অ‌ভিযা‌নে দেখা যায়, মেসার্স র‌বি ফুড প্রোডাক্টস না‌মের এক‌টি প্রতিষ্ঠান বিএস‌টিআই থে‌কে তিন‌টি প‌ণ্যের লাই‌সেন্স নি‌য়ে প্রসিদ্ধ ব্রা‌ন্ডের আরও ৮টি পণ্য নকল ক‌রে মোড়কজাত ক‌রে বিক্রি কর‌ছে। নকল মোড়কজাতকৃত প‌ণ্যের ম‌ধ্যে হুবহু ব‌ম্বের সুইটস কোম্পা‌নির ম‌তো রিং চিপস, প‌টে‌টো চিপস ও লেইজার চিপস রয়েছে। একই সা‌থে প্রা‌ণ কোম্পা‌নির জি‌রোস চিপ‌সের আদ‌লে জোরস চিপস নাম দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা কর‌ছে। মিথ্যা বিজ্ঞাপন দি‌য়ে ভোক্তা‌দের সা‌থে প্রতারণা করায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌ন ২০০৯ এর ৪৪ ধারায় ১ লাখ টাকা জ‌রিমানা করা হয় এবং নকল চিপ‌সের মোড়‌কের ৫‌টি রিল জব্দ ক‌রে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অ‌ভিযা‌নে বিএসটিআই এর প‌রিদর্শক (‌মে‌ট্রোল‌জি) হা‌ফিজুর রহমান, জেলা স্যাইনটারি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

     


    add