বিশ্বের ২৩টি দেশকে পেছনে ফেলে সেরা ছাত্র নির্বাচিত হলেন বাংলাদেশের শরীফ খান
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৩ ১৭:০৫ পি এম
ছবি- সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী বুসান এর বিখ্যাত ডোংআ ইউনিভার্সিটিতে ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ পৃথিবীর ২৩টি দেশের মোট ১৪০০ বিদেশি শিক্ষার্থীর মধ্যে ২০২৩ সালের জন্য এবার সেরা ছাত্র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শরীফ খান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আকাশ টিভির নির্বাহী সম্পাদক। ডোংআ ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক রেজাল্ট, কালচারাল অ্যাক্টিভিটি, ইউনিভার্সিটির সাথে সুসম্পর্ক ও ভলেন্টিয়ারিং এ কয়েকটি বিষয়ের ওপর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রতিবছরই একজন সেরা ছাত্র নির্বাচন করেন। নির্বাচিত ছাত্রকে নগদ অর্থসহ বিভিন্ন বৃত্তি দেয়া হয়। শরীফ খানের এমন সাফল্যে ডোংআ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে অভিনন্দন জানিয়েছেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল আলাদাভাবে অভিনন্দন বার্তা পাঠিয়েছে। প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের আবুল কালাম আজাদ বলেন- এটি আমাদের বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। কারণ গত ৫ বছরে ভারত, পাকিস্তান, নেপাল,ভিয়েতনাম, সিঙ্গাপুরসহ সাউথ এশিয়ান দেশগুলোর মাঝে শরীফ খান এ বৃত্তি পান। তাছাড়াও বাংলাদেশিদের মাঝেও তিনিই প্রথম এ গৌরব অর্জন করেছেন। আমরা তার পরবর্তী সফলতার জন্য দোয়া করি। সেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়া শরীফ খান বলেন, এই অর্জন নিঃসন্দেহে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ। শুধু আমার একার নয়, এটি সব বাংলাদেশিদের অর্জন।
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন
- চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩
- কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’