কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৪ মে, ২০২৬ ১৮:২২ পি এম
কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
কুমিল্লার লাকসামে তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক অটোরিকশা চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আমির হোসেন (৩০) চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের টুকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী কোচিং করতে যাওয়ার উদ্দেশ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক থেকে একটি অটোরিকশায় ওঠে। পথে চালক তাদের ইভটিজিং করে বলে অভিযোগ ওঠে। পরে অটোরিকশাটি রেলওয়ে জংশন বাজার এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন অটোরিকশাটি থামিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আমির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের জবানবন্দি নেওয়ার পর ইভটিজিংয়ের বিষয়টি প্রতীয়মান হওয়ায় আইন অনুযায়ী তাকে একমাসের কারাদণ্ডের আদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ
- লালমাইয়ে জামায়াত নেতা কামাল হোসেনের বিরুদ্ধে “মিথ্যা মামলা”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা
- মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
- চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার
- দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান