শনিবার, ১৪ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস

    বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস
    ছবি/কুমিল্লা মেইল

    কলেজ প্রতিনিধি।। 

    ক্যাম্পাস আঙিনাকে সুশোভিত করা, নান্দনিক আবহ সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রশাসন। সবুজ পত্র-পল্লব দিয়ে সারা বছর সাজিয়ে রাখা হয়েছে ফুল, ফল ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বাহারি গাছপালা। বসন্তের আগমনে কলেজের ধর্মপুর ডিগ্রি শাখায় গড়ে উঠেছে নয়নাভিরাম ফুলের বাগান, যা উঁচু ভবন থেকে দেখলে মনে হয় যেন মাটির বুকে এক টুকরো ফুলের গালিচা বিছানো।

    প্রশাসনিক ভবন ও হৃদয়ে বাংলাদেশ ম্যুরাল প্রাঙ্গণে ফুটে থাকা ফুলের সমারোহ সত্যিই মনোমুগ্ধকর। চোখ রাখলেই মনে হয় এ যেন ফুলের এক স্বর্গরাজ্য। প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে, স্তবকে স্তবকে ফুটে আছে নানা রঙের ফুল। কোথাও গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, গাঁদা ও চাইনিজ গাঁদাসহ বিভিন্ন প্রজাতির বাহারি ফুল। ফুলের বাগানের চারপাশে কোথাও মৌমাছির গুঞ্জন, কোথাও ভ্রমরের বাসা। বাতাসে ফুলের সুরভি আর রঙের ছটায় ছন্দময় হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

    ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার মাঝেও একটু অবসর পেলেই শিক্ষার্থীরা ছুটে আসেন ম্যুরালের সামনের ফুলের বাগানে। সেখানে চলে গান, গল্প, আড্ডা, খুনসুঁটি এবং ছবি তোলার হিড়িক। ছুটির দিন কিংবা অবসর সময় পেলেই আশপাশের মানুষও ক্যাম্পাসের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসেন। প্রতিদিন বিকেলে মায়েদের সঙ্গে শিশুরা এখানে বেড়াতে এসে আনন্দে মেতে ওঠে। তরুণ-তরুণীরাও সেলফিতে নিজেদের সেরা মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখছেন।


    ভিক্টোরিয়া কলেজ হাবিবুর রহমান ফাহিম বলেন, এ ধরনের ফুলগাছ ক্যাম্পাসের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। যদি পুরো ক্যাম্পাসজুড়ে আরও ফুলগাছ লাগানো যেত, তাহলে সৌন্দর্য আরও বৃদ্ধি পেত।

    অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদা খানম বলেন, একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলে। ক্যাম্পাসে সুন্দর ফুলগাছ আমাদের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে এই সৌন্দর্য ধরে রাখতে সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন।


    হিসাববিজ্ঞান প্রথম বর্ষে শিক্ষার্থী বিজয় চন্দ্র দাশ বলেন, ভিক্টোরিয়া কলেজের অনার্স–মাস্টার্স শাখার প্রাঙ্গণে ফুটে থাকা সারি সারি গাঁদা ফুলের উজ্জ্বল রঙে ক্যাম্পাসের পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘ফুল হলো প্রকৃতির নীরব হাসি।’ সত্যিই এই বাগান যেন সেই নীরব হাসিরই রঙিন প্রকাশ। পড়াশোনার চাপের মাঝেও এই ফুলগুলো শিক্ষার্থীদের মনে প্রশান্তি এনে দেয়। কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাই চমৎকার উদ্যোগ নেয়ার জন্য। 

    সার্বিক বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একটি মনোরম পরিবেশে শিক্ষা গ্রহণ করুক। পাশাপাশি সাধারণ মানুষও যেন এখানে এসে কিছুটা প্রশান্তি পান, সে বিষয়েও আমরা সচেতন। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ কলেজ দেখতে আসেন, আমরা তাদের স্বাগত জানাই। ক্যাম্পাসের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত পরিচর্যা করা হচ্ছে।


    add