বুধবার, ১১ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি
  • রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ

    রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
    ছবি সংগৃহীত

    রাকিব হোসেন।।  রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ, সাধারণ সম্পাদক স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ।

    এ ছাড়াও অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দৈনিক আমার শহরের ইলিয়াস হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমোদ স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া. প্রচার সম্পাদক আকাশ টিভির মাকসুদুর রহমান ও সদস্য ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন।

    নির্বাহী সদস্যরা হলেন এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা,বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার, বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ। 

    কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন ও বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।


    add