কুমিল্লার দক্ষিণ চর্থায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই, থানায় অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ মে, ২০২৫ ১০:০৬ এএম
কুমিল্লার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা এলাকায় স্কুলছাত্রেকে ছুরকাঘাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩মে) সকালে, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মহিবুল ইসলাম (১৩) স্কুলে যাওয়ার পথে তিন জন ছিনতাইকারীর কবলে পড়ে।
মহিবুল ইসলামের মা লিপি আক্তার কোতয়ালী মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রথমে এক বৃদ্ধের সাথে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ ওই ব্যক্তি রুমাল দিয়ে ছেলের মুখ চেপে ধরে। সঙ্গে সঙ্গেই আরও দুই যুবক এসে তাকে পাশের একটি খোলা মাঠে নিয়ে যায়। সেখানে ছিনতাইকারীরা টাকা দাবি করে,এবং টাকা না দেয়ায় তারা মহিবুলকে বেধড়ক মারধর করে ও সুইচ গিয়ার ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হঠাৎ এক পথচারী মহিলা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। মহিবুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
লিপি আক্তার আরও জানান, অভিযুক্ত ছিনতাইকারীরা নিয়মিত এলাকায় চুরি, ঠেকবাজি ও মাদক সেবনের মতো অপরাধে জড়িত। এ ঘটনায় আমার পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। অভিযোগে উল্লেখ রয়েছে, পাশের একটি বাসার সিসি ক্যামেরায় পুরো ঘটনাটির ভিডিও সংরক্ষিত রয়েছে।এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ