মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
  • ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

    ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
    ছবি- সংগৃহীত

    ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এছাড়াও মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বাকি পথে যানবাহনগুলোকে ধীরে ধীরে চলাচল করতে দেখা গেছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এমন দৃশ্য দেখা গেছে। দেখা যায়, তীব্র যানজটে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। পাশাপাশি সকাল থেকে গরম থাকায় শিশু ও বৃদ্ধদের কষ্টের শিকার হতে হচ্ছে। সেই সাথে বাস-ট্রাক চালকদেরও ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হচ্ছে। রাসেল নামের যাত্রী বলেন, জরুরি কাজের জন্য কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখন দেখি মহাসড়কে তীব্র যানজট। যানবাহন সামনে এগোনোর কোনো খবর নেই। তাই বাসায় ফেরত চলে যাচ্ছি। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকাল থেকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে একটি যানবাহন বিকল হয়ে যায়। পাশাপাশি রাত থেকেই ত্রাণের গাড়ি থেকে শুরু করে যানবাহনের চাপ বেশি থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে আমরা বিকল যানবাহনটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। যানজট নিরসনের আমাদের হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছেন।

     

     


    add